জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। জেনে নিন বিস্তারিত— #অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার শেষ তারিখ: ০৬-১০-২০২৪ #কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি নিশ্চয়ন করার শেষ তারিখ: ৭ ও ৮ অক্টোবর। # কলেজ কর্তৃক ফরম পূরণের ফির টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়ার তারিখ: ৯-১০-২০২৪ ও ১০-১০-২০২৪। #জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত এলএলবি ১ম পর্ব পরীক্ষার পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী ২০২৩ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে।