চট্টগ্রামের খুলশী থানার একটি এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। জানা যায়, ভোররাত সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর পৌঁছায়, এবং তারা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে।
![]() |
| সংগৃহীত চিত্র || Dhaka post |
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের এক কর্মী আমাদের Education Bangla News টিমকে জানিয়েছেন, খুলশী থানায় অবস্থিত এই জুস কারখানায় আগুনের সংবাদ তারা ৪টা ১৫ মিনিটের দিকে পায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি বলে আমাদের টিমকে জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

0 Comments