সাহায্যের আবেদন

একটি প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন

মোঃ ফয়সাল নামের এক প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বরিশালের বানারিপাড়া উপজেলার ইলুহার গ্রামের বাসিন্দা। পিতা ফজলুল হক এবং মাতা ফাতেমা তাদের প্রিয় সন্তান ফয়সালের জন্য গভীর দুশ্চিন্তায় আছেন। ফয়সাল তার পরিবারের একমাত্র ছেলে, তার একটি বোন রয়েছে। সে ইন্টার ফাস্ট ইয়ার এ পড়ছে এবং সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

সুস্থ অবস্থায় ফয়সাল

ছেলেটির সুস্থ অবস্থায় ছবি

দুর্ঘটনার বিবরণ:

ফয়সাল তার বাবার সাথে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়েছিল। সেদিন পরনে থাকা শীতের চাদর হঠাৎ ট্রলারের মেশিনের সাথে জড়িয়ে যায়। মুহূর্তেই মেশিনটি চাদরসহ তাকে টেনে নিয়ে যায়। এতে ফয়সালের মাথার ডান দিক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়। সেই সময় থেকেই ফয়সাল অজ্ঞান অবস্থায় আছে। এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি, শুধুমাত্র পায়ের একটি আঙুল নড়াচড়া করতে পারে।

অাহত অবস্থায় ফয়সাল

তার অহত অবস্থার ছবি

চিকিৎসার অবস্থা:

ফয়সালকে প্রথমে বরিশালে চিকিৎসা দেওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত ঢাকায় একটি প্রাইভেট আইসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রতিদিনই বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

এম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময়

এটি তাকে এম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় (Tik Tok থেকে সংগ্রহ করা)

পরিবারের আর্থিক অবস্থা:

ফয়সালের পরিবার অর্থনৈতিকভাবে স্বচ্ছল নয়। তার বাবা একটি ছোটখাটো কাজ করে সংসার চালান। এমন কঠিন সময়ে তাদের পক্ষে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সাহায্যের আবেদন:

আমরা সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই মুহূর্তে ফয়সালের জীবন রক্ষায় আমাদের সকলের একসাথে এগিয়ে আসা প্রয়োজন। আপনার ছোট্ট একটি অবদানও তার পরিবারের জন্য বিশাল আশীর্বাদ হতে পারে।

বিকাশ নম্বর: 01874538277

সবার প্রতি অনুরোধ, আপনার পরিচিতদের মধ্যেও এই বার্তাটি পৌঁছে দিন। আমাদের একসাথে প্রচেষ্টায় ফয়সালকে নতুন করে বাঁচার সুযোগ দিতে পারি। এই পৃষ্ঠাটি শেয়ার লিংক:https://educationbangla44.blogspot.com/2025/01/blog-post.html?m=1

আসুন, আমরা সবাই মিলে একটি প্রাণ বাঁচাই।