🔴 সতর্কতা! ভুয়া বিকাশ লিংকে ক্লিক করে প্রতারিত হবেন না! 🔴
সম্প্রতি অনেকেই নিচের মতো একটি প্রতারণামূলক লিংক পাচ্ছেন যা দেখতে বিকাশের অফিশিয়াল অফারের মতো মনে হলেও এটি সম্পূর্ণ ভুয়া।
👉 https://bkash.863dx.xyz/?birthday-fund 👈
দেখতে মনে হতে পারে এটি বিকাশের কোনো জন্মদিন উপলক্ষে পুরস্কার দেওয়ার লিংক, কিন্তু এটি প্রতারকদের তৈরি একটি ফিশিং সাইট (Phishing Site)।
গুরুত্বপূর্ণ: এই ধরনের লিংকে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য, বিকাশ নাম্বার, পিন, এমনকি মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। এতে আপনার বিকাশ অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে খালি হয়ে যেতে পারে।
যা করবেন না
- কোনো অচেনা বা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না।
- বিকাশ অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করতে অন্য কোনো লিংক ব্যবহার করবেন না।
- কারো সাথে নিজের বিকাশ পিন, OTP বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
যা করবেন
- সন্দেহজনক লিংক পেলে সাথে সাথে এড়িয়ে চলুন ও রিপোর্ট করুন।
- পরিবারের সদস্য, বন্ধু ও পরিচিতদের এই বিষয়ে সচেতন করুন।
- যেকোনো অফার যাচাই করতে বিকাশের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট দেখুন।
যেকোনো তথ্য যাচাই করতে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন:
www.bkash.com
www.bkash.com

0 Comments